বাঘমুণ্ডী: বাঘমুন্ডিতে বেআইনি পোস্ত কারবার: ৯ অভিযুক্তের সম্পত্তি ক্রোকের নোটিশ পুলিশের, ড্রোনে নজরদারি এসটিএফের
বাঘমুন্ডিতে বেআইনি পোস্ত কারবার: ৯ অভিযুক্তের সম্পত্তি ক্রোকের নোটিশ পুলিশের, ড্রোনে নজরদারি এসটিএফের বেআইনি পোস্ত চাষ ও কারবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে পুরুলিয়া জেলা পুলিশ এবার আর্থিক তদন্ত এবং সম্পত্তি ক্রোকের পথ বেছে নিয়েছে। শুক্রবার রাজ্য পুলিশের এসটিএফ এবং পুরুলিয়া জেলা পুলিশের যৌথ উদ্যোগে বাঘমুন্ডি থানা এলাকায় একটি বড়সড় অভিযান চালানো হয়। সম্প্রতি এনডিপিএস ধারায় অভিযুক্ত রাজেশ কুমার সাউয়ের শর্তসাপেক্ষে জামিনের পর ফের নড়েচড়ে বসে প্রশাসন। এদ