রায়গঞ্জ: বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ রায়গঞ্জে গ্রেফতার দুই, পাঁচ দিনের পুলিশি হেফাজত
বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার ভাটোল ফাঁড়ির পুলিশ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩৩৫.৪১ গ্রাম ব্রাউন সুগার বা হেরোইন এবং নগদ ৮০ হাজার টাকা উদ্ধার হয়। ধৃতদের নাম মেহেবুব আলম ও আনজার আলম। দুজনেরই বাড়ি রায়গঞ্জ থানা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু হয়েছে। শনিবার বিশেষ আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মাদক চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত