রায়গঞ্জ: রায়গঞ্জে গণিত-বিজ্ঞান মেলা, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী ভাবনায় মুগ্ধ শিক্ষামন্ত্রী
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির বাংলা মাধ্যম স্কুলে শুরু হল ক্ষেত্রভিত্তিক গণিত-বিজ্ঞান মেলা। মেলার উদ্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন। বিভিন্ন স্কুলের সফল পড়ুয়ারা মেলায় অংশ নিয়ে গণিত ও বিজ্ঞানের নানা মডেল, প্রজেক্ট ও উদ্ভাবনী ভাবনা তুলে ধরে। ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি মডেল ঘুরে দেখেন মন্ত্রী-সহ অতিথিরা। উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।