দেগঙ্গা: দেগঙ্গায় এক ছাত্রীকে নির্দিষ্ট গন্তব্যস্থলে না পৌঁছে দিয়ে অন্য রাস্তায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে
এক স্কুল ছাত্রীকে নির্দিষ্ট গন্তব্যস্থলে না নিয়ে গিয়ে জোর করে অন্য রাস্তায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অটো চালকের বিরুদ্ধে। শনিবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের বেড়াচাঁপা হারোয়া রোডে। রবিবার বেলা দশটা নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীটির বাবা। অভিযোগ পত্রে ছাত্রীর বাবা দাবি করেছেন গৃহ শিক্ষকের কাছ থেকে পড়ে একটি অটো করে বাড়িতে ফিরছিল মেয়ে। অটোতে ওই ছাত্রী একাই ছিল। কিন্তু নির্দিষ্ট গন্তব্যস্থলে না নিয়ে গিয়ে অটো