রায়গঞ্জ: হাসপাতাল রোডে বেহাল দশা, চরম ভোগান্তিতে রায়গঞ্জবাসী
রায়গঞ্জের ব্যস্ত হাসপাতাল রোডের বিদ্রোহী মোড় সংলগ্ন এলাকায় রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। সামান্য বৃষ্টিতেই জল জমে তৈরি হচ্ছে বড় বড় গর্ত ও খানাখন্দ। এই রাস্তা দিয়েই প্রতিদিন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে যাতায়াত করে অ্যাম্বুলেন্স, টোটো, বাইক সহ হাজার হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, গর্তে চাকা পড়ে টোটো উল্টে যাওয়ার পাশাপাশি বৃষ্টির জলে গর্ত দেখা না যাওয়ায় দুর্ঘটনার শিকার হচ্ছেন বাইক আরোহীরা।