রঘুনাথপুর ২: বড়রা গ্রাম পঞ্চায়েতের লালপুর গ্রামে বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হল ভাগবৎপাঠ,প্রচুর মানুষের সমাগম
জন্মাষ্টমী উপলক্ষে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড়াগড়িয়ার লালপুর গ্রামে মঙ্গলবার রাত্রে বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হল ভাগবৎপাঠ। লালপুর গ্রামের রক্ষা কালী মন্দির ও হরিমন্দির প্রাঙ্গণে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে লালপুর ষোল আনা বর্গ। উদ্যোক্তারা জানান,জন্মাষ্টমীকে সামনে রেখে সোমবার কলস যাত্রার মধ্য দিয়ে শ্রীমতভাগবৎ মহাপূরাণ জ্ঞান যঞ্জা অনুষ্ঠানের শুভারম্ভ হয়।এই অনুষ্ঠান ৭দিন ধরে চলবে।