নাকাশিপাড়া: বেথুয়াডহরি থেকে দীঘা যাতায়াতের জন্য সুন্দর ঝকঝকে স্লিপার কোচ বাসের শুভ উদ্বোধন হলো বেথুয়াডহরিতে
নাকাশিপাড়া বেথুয়াডহরির গান্ধী মোড়ে বেথুয়া ডহরি টু দীঘা একটি নতুন বাসের শুভ উদ্বোধন হলো। বাসটিতে আরামদায়ক ও স্বাচ্ছন্দে দীর্ঘ যাত্রাপথ বেথুয়াডহরী থেকে দীঘা স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ ভাড়াও সাধ্যের মধ্যে সাধারণ সিটে ৬০০ টাকা স্লিপার সিটে ৭০০ টাকা জনপ্রতি। ভিতরে এই প্রথম দীঘার বাসে যাতায়াত করতে পারবে জেনে খুশি সাধারণ মানুষ। আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী কনিষ্ক চট্টোপাধ্যায়।