রায়গঞ্জ: পাঁচ দিনের ব্যাংকিং চালুর দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট, রায়গঞ্জেও কর্মবিরতি
ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের ডাকে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘট পালিত হচ্ছে। প্রায় ৮ লক্ষ কর্মী ও অফিসার অংশ নিয়েছেন। রায়গঞ্জেও এর প্রভাব পড়েছে। মূল দাবি—পাঁচ দিনের ব্যাংকিং চালু, বৈষম্যমূলক PLI স্কিম বাতিল ও ইউনিয়নের সঙ্গে আলোচনা। ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর ফের ধর্মঘটের ডাক। দাবি না মানলে ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি। শনি-রবিবার ব্যাংক বন্ধ থাকায় গ্রাহকদের চার দিন ভোগান্তির আশঙ্কা। তবে UPI, ATM ও অনলাইন ব্যাংকিং চালু থাকবে