রায়গঞ্জ: রায়গঞ্জের উন্নয়নে সাড়ে ১৬ কোটি, পুজোর আগেই রাস্তা সংস্কারের আশ্বাস মন্ত্রীর
রায়গঞ্জ শহরের উন্নয়ন নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করলেন বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী। উপস্থিত ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। মন্ত্রী জানান, নগর উন্নয়ন দপ্তর থেকে শহরের উন্নয়নে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পুজোর আগেই রাস্তা সংস্কার ও আলোক ব্যবস্থা ঢেলে সাজানো হবে। সংস্কার করা হবে শ্মশানঘাট। নিকাশি ব্যবস্থার উন্নয়নে মাস্টার প্ল্যান তৈরির পাশাপাশি খেলার মাঠ, বাউন্ডারি ওয়াল এবং বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।