হেমতাবাদ: হেমতাবাদে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হত্যার চেষ্টার অভিযোগ, ধৃত প্রাক্তন তৃণমূল নেতা
আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার হেমতাবাদের প্রাক্তন তৃণমূলের জেলা যুব নেতা রনি চৌধুরী। সোমবার রাতে বাহারাইল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের ২৪তারিখ হেমতাবাদ থানায় মুজাম্মেল হক নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করে গভীর রাতে তার বাড়ি গিয়ে তাকে মারধর করার পাশাপাশি মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ।