সাগর: মা উমার বিসর্জনের সাথে সাথে শুরু হয়ে গেল গঙ্গাসাগরের লক্ষী বাজারের ঐতিহ্যবাহী লক্ষ্মী পূজোর প্রস্তুতি
মা উমার বিসর্জনের সাথে সাথে শুরু হয়ে গেল গঙ্গাসাগরের লক্ষী বাজারের ঐতিহ্যবাহী লক্ষ্মী পূজোর প্রস্তুতি। বিজয়া দশমীর মধ্য দিয়ে মা উমার বিসর্জন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। উৎসব প্রিয় বাঙালি ধন সম্পদের দেবী কোজাগরী লক্ষ্মী পূজার প্রস্তুতি ও ইতিমধ্যে শুরু করে দিয়েছে। সাগরদ্বীপের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কেদারপুর সাগর শিল্পী সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে ইতিমধ্যে লক্ষ্মীপুজোর প্রস্তুতি কাজ দ্রুততার সঙ্গে সেরে ফেলতে চাইছেন ।।