হুড়া: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হুড়া ব্লকে ১২৫ দিনের কাজের সূচনা করলেন বিধায়ক কমলাকান্ত হাঁসদা
Hura, Purulia | Jul 4, 2026 হুড়ায় ১২৫ দিনের কাজের শুভ সূচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হুড়া ব্লকে ১২৫ দিনের কাজের সূচনা হল শনিবার। হুড়া ব্লকের কেশরগড় অঞ্চলের লায়াডি সংসদে VB-G RAM G প্রকল্পের অধীনে এই কাজের শুভ সূচনা করেন কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা। এদিন বিধায়ক বলেন, "দীর্ঘদিন ধরে এলাকার শ্রমিকরা বঞ্চিত ছিলেন। কাজ না থাকায় অনেকেই ভিন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছিলেন। আজ থেকে কাজ শুরু হওয়ায় তাঁরা নিজের এলাকাতেই রোজগারের সুযোগ পাবেন। এই অনুষ্ঠানে কেশরগড় গ্রাম পঞ্চায়েতের প