বলরামপুর: দুর্গাপূজো কমিটিগুলিকে নিয়ে বলরামপুরে প্রশাসনিক বৈঠক
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বলরামপুর থানার অন্তর্গত সমস্ত পূজা কমিটিগুলিকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বুধবার বলরামপুর থানা চত্বরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বলরামপুর থানার আইসি অর্ণব গুহ এবং বলরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) কিশোর মণ্ডল।