রাজ্য সরকারের প্রকল্প যুব সাথী ও ভূমিহীন ভাতা ফর্ম জমা দেওয়ার দ্বিতীয় দিনে চোপড়ার বিডিও অফিস চত্বরে পরিদর্শনে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। গতকাল থেকেই চোপড়া সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে যুব সাথী প্রকল্পের ফর্ম ফিলাপ ও জমা দেওয়ার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, আজও ঠিক তেমনি চিত্র লক্ষ্য করা যাচ্ছে, গতকাল থেকে শুরু হয়েছে যুব সাথীর ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া, গতকাল চোপড়া অঞ্চল, আজ চলছে গৃহিণীগাঁও অঞ্চল, এমনই ধাপে ধাপে চোপড়া ব্লকের অন