#BREAKING বড়মুড়ায় আত্মসমর্পণকারী বৈরী'দের দ্বারা উত্তেজনা সৃষ্টি। বড়মুড়া পাহাড়ের আন্দোলন স্থলে আত্মসমর্পণকারী বৈরিদের দ্বারা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা হয়, উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়তে হয় খোদ মহকুমা পুলিশ আধিকারিক'কে, পরবর্তীতে ঘটনাস্থল ছেড়ে অন্যত্র চলে যায় মহকুমা পুলিশ আধিকারিক। একজন অসুস্থ রোগীর গাড়ি কেন ছাড়া হয়নি এই প্রশ্ন করতেই উত্তেজিত হয়ে উঠে আন্দোলনরত আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠী। এখন প্রশ্ন কয়েকশো পুলিশ এবং TSR সহ আধা সামরিক বাহিনীর জওয়ানদের সামনে একজন মহকুমা পুলিশ আধিকারিক'কে এই ধরনের পরিস্থিতির সম্মুখে পড়তে হয়েছে, কেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এতো নমনীয় চিত্র।।