শনিবার বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সারা রাজ্যে মদ গাঁজার ঠেক ও অবৈধ মাদক কারবার বন্ধে পুলিশি অভিযানের নির্দেশ দেন । তিনি মনে করেন বারুইপুরের মত জঘন্য ঘটনার পেছনে মাদকাসক্তি একটি কারণ হতে পারে।
এরপরে মুখ্যমন্ত্রী নির্দেশের ২৪ ঘন্টা যেতে না যেতে, হরিহরপাড়া থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক অবৈধ মদের কারবারি। শনিবার রাতে হরিহরপাড়া থানার চোয়া টোটো মোড়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে, তার কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৩৩ টি দেশি মদের বোতল উদ্ধার করে পুলিশ।
ধৃত ওই ব্যক্তির নাম রেজাউল খান(৫৬) বাড়ি চোয়া পাঠানপাড়া এলাকায়। ধৃত ব্যক্তিকে রবিবার সকালে মুর্শিদাবাদ জেলা আদালতে পাঠায় হরিহরপাড়া থানার পুলিশ। উদ্ধার হাওয়া মদের বোতল গুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ।