অবৈধভাবে সরকারি জায়গা উঁচু প্রাচীর দিয়ে ঘিরে রাখা অভিযোগ উঠল এক রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি বহরমপুর থানার রাধার ঘাট এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ।
স্থানীয় সূত্রের, রাধার ঘাট গ্রাম পঞ্চায়েতের গোয়ালজান, পশ্চিমপাড়া এলাকায় প্রায় কুড়ি কাঠের বেশি জায়গা অবৈধভাবে প্রাচীর দিয়ে রাখা হয়। অভিযুক্ত ওই ব্যক্তি, এক কাঠা জায়গা কিনে প্রায় ২০ কাটার বেশি জায়গা দখল করে রেখেছেন বলে অভিযোগ । জায়গাটি আগে পুকুর ও নয়ানজুলি ছিল। যেখানে নিয়াল্লিশ পাড়ার ও রাধারঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার জল ওই পুকুর ও নয়নজলির মধ্য দিয়ে বিলে চলে যেতো । এখন বৃষ্টি হলেই রাধারঘাট ও নিয়াল্লিশ পাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জলমগ্ন হয়ে যায়। বহুবার সরকারিভাবে অভিযোগ করার পরেও অভিযুক্ত ওই ব্যক্তি পাঁচিল ভাঙ্গেননি । রাজনৈতিক ক্ষমতা কে কাজে লাগিয়ে এলাকাবাসীকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে জায়গা দখল করে রেখেছে । গ্রামবাসীর আরো অভিযোগ এনএইচ ১২ সংলগ্ন ওই জায়গায় উঁচু করে প্রাচীর ঘিরে রাখার ফলে জাতীয় সড়কে উঠতে এবং নামতে অ্যাক্সিডেন্ট হামেশাই হয়ে থাকে । উঁচু-প্রাচীরের ফলে তারা গাড়ির গতিবিধি দেখতে পান না । ফলে হামেশাই অ্যাক্সিডেন্ট হয়। সরকারের তরফ থেকে নোটিশ দিলেও সেই প্রাচীর ভাঙতে চাননি অভিযুক্ত ব্যক্তি । এলাকাবাসী একত্র হয়ে আগামী দিনে বিক্ষোভ ও প্রতিবাদে নামতে চলেছেন, তারা জানান.....