হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক যুবক।
ধৃত যুবকের নাম মাসুম মন্ডল ওরফে রিন্টু ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত্রে হরিহরপাড়ার চোয়া নতুনপাড়া আমবাগানে আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্যেশে দাঁড়িয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে হানা দেয়। গ্রেফতার করা হয় ওই যুবক কে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল ও দু রাউন্ড গুলি।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
শনিবার ধৃত যুবককে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে আদলতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।