হেমতাবাদ: হেমতাবাদ বাসস্ট্যান্ডে বিশ্ব বাংলা গ্লোব ভাঙল প্রশাসন, উপস্থিত IC, BDO
হেমতাবাদে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল বিশ্ব বাংলার লোগো। হেমতাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই বিশ্ব বাংলার লোগো টি বসানো হয়েছেছিল। সরকারের পালাবদল হতেই বিভিন্ন এলাকায় বিশ্ব বাংলার গ্লোব ভাঙা হচ্ছে। হেমতাবাদেও ভাঙা হল গ্লোব। পাশাপাশি হেমতাবাদ সদর এলাকায় ব্যবসায়ীদের সতর্ক করেন বিডিও বিশ্বজিৎ দত্ত ও হেমতাবাদ থানার আই সি সুজিত লামা।