ক্যানিং ২: রমজানের প্রথম ইফতার মজলিস ক্যানিং টু ব্লকে!অঞ্চল সভাপতি ও প্রধানদের নিয়ে ইফতার সারলেন বিধায়ক শওকত মোল্লা
আজ অর্থাৎ রবিবার সন্ধ্যা ছটা নাগাদ নিজের বিধানসভা এলাকার অঞ্চল সভাপতি ও প্রধান সহ দলীয় কর্মীদের নিয়ে ক্যানিং পূর্ব বিধানসভার ক্যানিং টু ব্লকের প্রথম ইফতার মজলিস করলেন বিধায়ক শওকত মোল্লা। এদিন বিধায়ক কার্যালয়ের সামনেই ইফতার মজলিসের আয়োজন করা হয়। সমস্ত রোজাদারদের রমজান মাসের শুভেচ্ছা বার্তা দেন তিনি।