আড়শা: বেআইনি পোস্ত চাষ রুখতে মানুষকে সচেতন করতে তানাসি সহ একাধিক গ্রামে
Arsha, Purulia | Sep 14, 2026 বেআইনি পোস্ত চাষ রুখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে গ্রামে গ্রামে গিয়ে প্রচার করল আড়শা থানার পুলিশ। সোমবার আড়শা থানার ভুদা, বান্দুডি, তানাসি , হারাদা, সিতারামপুর, ঘাটিয়ালি-সহ একাধিক গ্রামে গিয়ে পুলিশ সাধারণ মানুষকে সচেতন করেন। পোস্ত চাষ যে আইনত দণ্ডনীয় এবং এর ফলে কঠোর শাস্তি হতে পারে, তা গ্রামবাসীদের বোঝানো হয়। এ দিনের প্রচারে উপস্থিত ছিলেন আড়শা থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।