হেমতাবাদ: হেমতাবাদে সীমান্ত এলাকায় BSF এর জালে মাদক কারবারি
ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে কাফ সিরাপ পাচারের সময় এক মাদক কারবারি কে আটক করল বিএসএফ। জানা গিয়েছে ধৃতের নাম রফিকুল ইসলাম (৩২)। বাড়ি হেমতাবাদের ধনতৈর এলাকায়। শনিবার সকালে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তর উপস্থিতিতে বাজেয়াপ্ত করাহয়। বিডিও বলেন, ভারতীয় নাগরিক এক মাদক কারবারি কে আটকের পর গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তে পাচার রুখতে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছি।