হেমতাবাদ: হেমতাবাদে বিয়ের চার মাসের মধ্যেই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
বিয়ের চার মাসের মধ্যেই শোবার ঘর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ ব্লকের নওদা এলাকাল। শুক্রবার সকালে গলায় গামছার ফাঁস দেওয়া মৃতদেহ উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। পেশায় শ্রমিক মৃত যুবকের নাম সুরেশ সরকার। পরিবার সূত্রে জানা গিয়েছে, চারমাস আগে ডালখোলায় বিয়ে হয় সুরেশের। তিনদিন আগে ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলেযায়। এরপর শুক্রবার সকালে উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ।