পুরুলিয়া ১: এম এস এ ইন্দোর স্টেডিয়ামে জেলাস্তরের তায়কোয়ান্দো নির্বাচন, অংশ নিল প্রায় ৩০০ পড়ুয়া
জেলাস্তরের তায়কোয়ান্দো প্রতিযোগিতার নির্বাচন ঘিরে জমজমাট পরিবেশ তৈরি হলো এম এস এ (MSA) ইন্দোর স্টেডিয়ামে। জেলার বিভিন্ন স্কুল ও ক্লাব থেকে প্রায় ৩০০ জন শিক্ষার্থী এই বাছাই পর্বে অংশ নেয়। খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, টেকনিক ও আত্মরক্ষার কৌশল দক্ষতার সাথে পর্যালোচনা করেন বিচারকমণ্ডলী। বালক ও বালিকা—দুই বিভাগেই বিভিন্ন ওজন (Weight Category) অনুযায়ী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই খুদে ও তরুণ তায়কোয়ান্দো খেলোয়াড়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।