ইসলামপুর: বেতন বৃদ্ধির দাবিতে সরব সাফাই কর্মীরা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
বেতন বৃদ্ধির দাবিতে সরব সাফাই কর্মীরা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে সরব অখিল ভারতীয় সাফাই মজদুর সংগঠন। শুক্রবার ইসলামপুরের সেচ জলপথ অধিদপ্তরের সাফাই কর্মী অর্জুন মল্লিকের অভিযোগের ভিত্তিতে দপ্তরের আধিকারিকের সঙ্গে দেখা করেন সংগঠনের জেলা সভাপতি বিজয় বাস্কর। অর্জুনের অভিযোগ, তাঁকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে মাসে মাত্র ৩ হাজার টাকা দেওয়া হয়। পাশাপাশি কর্মক্ষেত্রে দুর্ব্যবহারের অভিযোগও তুলেছেন তিনি। সংগঠনের দাবি, সাফাই কর্মীদের