রায়গঞ্জ: বিয়ের বছর দেড়েকেই শেষ! হেমতাবাদে বাইক দুর্ঘটনায় কালিয়াগঞ্জের হায়দারের মৃত্যু
বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল হেমতাবাদের বেলতোড় এলাকায়। বৃহস্পতিবার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় এবং তদন্ত শুরু করে। মৃত যুবকের নাম হায়দার আলী (২৯), বাড়ি কালিয়াগঞ্জের উত্তর চিড়াইল এলাকায়। পরিবারের দাবি, বুধবার সন্ধ্যায় দুর্ঘটনার খবর পেয়ে তাকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়, রাতেই মৃত্যু হয়। বছর দেড়েক আগে বিয়ে করেছিলেন তিনি।