খোয়াই পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডে মা-বোনদের হাতে উপহার তুলে দিলেন পুরো এলাকার ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বর্ণালী দেবদাস।
খোয়াই: আজ খোয়াই পুর পরিষদের অন্তর্গত ১৩ নম্বর ওয়ার্ডে মা-বোনদের হাতে সামান্য উপহার তুলে দেওয়া হয়। এই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অনুভূতি যে একেবারেই আলাদা, তা অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা তুলে ধরেন। এই অনুষ্ঠানে এলাকার গুরুজনদের পাশাপাশি জেলা সভাপতি সমীর কুমার দাস ও মণ্ডলের সহ-সভাপতি অনিমেষ নাগ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
Ambassa, Dhalai | Oct 14, 2026