ইটাহার: পৃথক দুটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম ৩ জন, চাঞ্চল্য ইটাহারের পোরষা ও ভদ্রশিলা এলাকায়
পৃথক দুটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম ৩ জন। সোমবার রাতে পথ দুর্ঘটনা দুটি ঘটেছে ইটাহারের পোরষা ও ভদ্রশিলা এলাকায় চাঁচল বালুরঘাট রাজ্য সড়কে। জখম বংশিবদন ভূনিয়ার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার রামপুর এলাকায় এবং ভরত সরকারের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানা এলাকায় ও মহম্মদ ইমরানের বাড়ি ইটাহারের মুরালিপুকুর এলাকায়। জখম ৩ জনকে রাতেই রায়গঞ্জ মেডিকেলে রেফার করেন ইটাহার গ্রামীণ হাসপাতালের চিকিৎসক।