রঘুনাথপুর ২: মৌতড় উপরপাড়া ও নামোপাড়া সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করলেন মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি
ষষ্ঠীর সন্ধ্যায় পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথপুর ২নম্বর ব্লকের মৌতড় উপরপাড়া ও নামোপাড়া সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধন করলেন মন্ত্রী নদিয়ার চাঁদ বাউরি।এদিন তিনি প্রথমে মৌতড়ের নামোপাড়া সার্বজনীন দুর্গাপুজা উৎসব কমিটির পুজোর উদ্বোধন করেন। এরপর মৌতড়ের প্রাচীন বুড়িদূর্গা মৌতড় উপর পাড়া সার্বজনীন দুর্গাপুজোর ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উদ্বোধন করেন।