হেমতাবাদ: বাঙ্গালবাড়িতে সত্যজিৎ বর্মণ এর সমর্থনে তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার
তৃণমূল কংগ্রেসের প্রার্থী সত্যজিৎ বর্মণ এর সমর্থনে ভোট প্রচার করা হল বাঙ্গালবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রবিবার দিনভর বাড়ি বাড়ি গিয়ে বিধায়ক ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে প্রচার করে প্রার্থীর সমর্থনে ভোট চাওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বাঙ্গালবাড়ি অঞ্চল সভাপতি নুর কালাম, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক যুব সভাপতি আশিক নাওয়াজ সহ অন্যান্য নেতৃত্বরা।