নানুর: মঙ্গলকোটে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো নানুরে এক ব্যক্তির! ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি এলাকা জুড়ে
Nanoor, Birbhum | Nov 28, 2025 ফের পথ দুর্ঘটনায় প্রাণ গেল নানুরের এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বীরভূম সীমান্তবর্তী পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত অজয় নদের লোচন দাস সেতুতে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সুনীল মণ্ডল(৭০),বাড়ি নানুর থানার কাকুনিয়া গ্রামে। এদিন ছেলে বিষ্ণু মন্ডলের মোটর বাইকে চেপে পূর্ব বর্ধমানের নতুনহাট বাজার করতে যাচ্ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেতু পার হওয়ার সময় মালবাহী কনট্রেনার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হল।