সোমবার বিকালে মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর হসপিটাল মোড় থেকে মালডাঙ্গা বাস স্ট্যান্ড পর্যন্ত বাংলা বাঁচাও মহামিছিল পদযাত্রা। সিপিআইএমের উদ্যোগে এই মিছিলে কৃষক, শ্রমিক,খেতমজুর শ্রমজীবী মানুষ পা মেলান। মিছিল থেকে দাবী ওঠে ১০০ দিনের কাজ চালু করতে হবে ও কৃষকের ফসলের লাভজনক দরের দাবিতে তৃনমূল বিজেপির ধর্মীয় উন্মাদনা তৈরী চক্রান্ত ব্যর্থ করতে হবে।