পুরুলিয়া ১: জেলা কংগ্রেস কার্যালয়ে নতুন জেলা সভাপতি ফনি ভূষণ কুমারকে জমকালো সংবর্ধনা, ব্লকে ব্লকে সংগঠন শক্তিশালী করার বার্তা
পুরুলিয়া জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত হলো এক বিশেষ সংবর্ধনা সভা। সম্প্রতি জাতীয় কংগ্রেসের তরফ থেকে ফনি ভূষণ কুমারকে পুরুলিয়া জেলা কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার জেলা কার্যালয়ে তাঁকে দলের নেতাকর্মীদের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে জেলার শীর্ষ ও প্রবীণ কংগ্রেস নেতৃত্ব একমঞ্চে উপস্থিত ছিলেন।