পুরুলিয়া ১: কুড়মি সমাজের মহাজড়ুআহীর পর ধানক্ষেত মাড়িয়ে রাস্তা তৈরির অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী
গত ২০ সেপ্টেম্বর টামনা থানার কড়াডিতে অনুষ্ঠিত হয়েছিল কুড়মি সমাজের মহাজড়ুআহী অনুষ্ঠান। তবে অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও তার পরবর্তী ঘটনায় ক্ষোভ দানা বেঁধেছে স্থানীয় বাসিন্দাদের মনে। অভিযোগ, অনুষ্ঠান শেষ হতেই সেখানে উপস্থিত মানুষজন মূল রাস্তা ব্যবহার না করে সারিবদ্ধভাবে সংলগ্ন ধানক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া শুরু করেন। এর ফলে মাঠের পর মাঠ ধানক্ষেত মাড়িয়ে একপ্রকার নতুন রাস্তা তৈরি করে। এলাকাবাসীর বক্তব্য, যাতায়াতের জন্য যথেষ্ট সুনির্দিষ্ট রাস্তা থাকা