ফের বালি বোঝাই ট্রাক্টর আটক কাশিপুর থানা এলাকায়। তবে চালক পলাতক। রবিবার রাত্রী সাড়ে ১০ টা নাগাদ, কাশিপুর থানার অন্তর্গত সুতাবই গ্রামের দুর্গা মন্দির এলাকা থেকে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ। তবে ট্রাক্টর ছেড়ে চম্পট দেয় চালক। বালি তোলার জন্য প্রয়োজনীয় বৈধ নথিপত্র ওই ট্রাক্টরটির কাছে ছিল না বলে অভিযোগ পুলিশের৷ অবৈধভাবে বালি পাচারের অভিযোগে ট্রাক্টর চালক ও মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, বলে এদিন কাশিপুর থানার সূত্রে জানা যায়