হেমতাবাদে ভোট পরবর্তী হিংসার ঘটনা রোখার পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শান্তি বৈঠক করাহয় হেমতাবাদ বিডিও অফিসে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও এলাকার বিশিষ্ট জনেদের নিয়ে এই বৈঠক করা হয়। হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত, হেমতাবাদ থানার আই সি সুজিত লামা সহ পুলিশ আধিকারিক রা উপস্থিত ছিলেন।