টিনের চালের কাজ করতে গিয়ে পাঁচিল থেকে পড়ে জখম ব্যক্তির রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, চাঞ্চল্য কালিয়াগঞ্জে৷ শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। মৃত ব্যক্তির নাম সুভাষ মন্ডল, বয়েস আনুমানিক ৫৬ বছর, বাড়ি কালিয়াগঞ্জের স্কুল পাড়ায়। পরিবারের দাবী বৃহস্পতিবার বাড়ি থেকে কিছু দূরে টিন লাগানোর কাজ করছিলেন তিনি। আচমকাই পাঁচিল থেকে পড়ে যান। তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ হাসপাতালে এবং পরে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়।