বাঘমুণ্ডী: জনতার দরবারে বাঘমুন্ডির বিধায়ক; জারগোতে সাধারণ মানুষের সমস্যা শুনলেন রহিদাস মাহাতো
জনতার দরবারে বাঘমুন্ডির বিধায়ক; জারগোতে সাধারণ মানুষের সমস্যা শুনলেন রহিদাস মাহাতো রবিবার ছুটির দিনেও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেলেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো। এদিন ঝালদা ১ নম্বর ব্লকের জারগোর নেতাজি সুভাষচন্দ্র বসু বিধায়ক সেবাকেন্দ্রে এক 'জনতার দরবার'-এর আয়োজন করা হয়। অন্যান্য বারের মতো এদিনও এলাকার নানা প্রান্ত থেকে সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন অভাব-অভিযোগ ও সমস্যার কথা জানাতে হাজির হন। বিধায়ক অত্যন্ত ধৈর্যসহকারে প্রতিটি মানুষের কথা শোনেন এব