কাশীপুর: আদ্রা শহরের বিউটি পার্লারের দোকানের তালা ভেঙে ক্যাস বাক্স থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা চুরির অভিযোগ আদ্রা থানায়
এতদিন বিউটি পার্লারে যাতায়াত করত সৌখিন লোকেরা। এবার পার্লারে পৌঁছে গেল চোর!পার্লারের বাক্স থেকে খোয়া গেল টাকা। ঘটনা ঘিরে চাঞ্চল্য আদ্রা শহর এলাকায়। আদ্রার গয়াডি এলাকার বাসিন্দা শিলা কুমারীর অভিযোগ, গতকাল সন্ধ্যায় পার্লার বন্ধ করে তিনি বার্নপুর গিয়েছিলেন। আজ ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা। ক্যাশ বাক্স থেকে খোয়া গেছে ১ লক্ষ ৮০ হাজার টাকা।শুক্রবার আদ্রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিলা দেবী। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে, পুলিশ ঘটনার তদন