দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাঃ সালমান মণ্ডল শুক্রবার এক সাক্ষাৎকারে জানান, দীর্ঘ প্রায় ন’ বছর ধরে হাসপাতালে ১৭টি নিশ্চয়যান অ্যাম্বুলেন্স নিরবচ্ছিন্নভাবে পরিষেবা দিয়ে আসছিল। তবে বকেয়া অর্থ না মেলায় অ্যাম্বুলেন্স কর্মীরা পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে আপাতত কিছুটা পরিষেবা ব্যাহত হচ্ছে। বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।