ইটাহার: সারম্বরে ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে পালিত হল রাখি বন্ধন উৎসব, উপস্থিত BDO মৃগাঙ্ক শেখর দাস
সরকারি ভাবে ইটাহার বিডিও অফিসে সারম্বরে পালিত হল রাখি বন্ধন উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রিড়া দপ্তরের নির্দেশে এবং ইটাহার ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। সেখানে প্রশাসনের পক্ষ থেকে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিডিও মৃগাঙ্ক শেখর দাস। এছাড়াও উপস্থিত ছিলেন, জয়েন্ট বিডিও দিলবার হোসেন সহ অন্যরা।