গদাই কর্মকার মালদাঃ মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও সহকারী সভাধিপতি এ টি এম রফিকুল হোসেনের বিরুদ্ধে অনাস্থা এনে ডিভিশনাল কমিশনারের কাছে চিঠি দিলেন মোট ৪৩ জনের মধ্যে ১৭ জন তৃনমূল সদস্য। মালদা জেলা পরিষদে তৃনমূলের সদস্য সংখ্যা ৩৪। ৪ জন বিজেপির ৫ জন কংগ্রেস। শুরু থেকেই সমন্বয়ের অভাব এবং সদস্যদের কোন গুরুত্ব না দেওয়ার গুরুতর অভিযোগ এনেছেন বিক্ষুব্ধ ১৭ জন সদস্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকার কথা জানান বিক্ষুব্ধ মালদা জেলা পরিষদের সদস্যরা। ডিভিশনাল কমিশনারের ডাকে ১৪ দিন পর হতে পারে অনাস্থা পেশ।