৩০ সেকেন্ডেই তুলে ধরুন আপনার সৃজনশীলতা!
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্য ৩০ সেকেন্ডের রিল প্রতিযোগিতা। আপনার সৃজনশীল ভাবনা, অভিনব উপস্থাপনা ও দক্ষতার মেলবন্ধনে তৈরি করুন ৩০ সেকেন্ডের একটি আকর্ষণীয় রিল এবং অংশগ্রহণ করুন এই বিশেষ উদ্যোগে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি:
🔹 রিলের দৈর্ঘ্য সর্বাধিক ৩০ সেকেন্ড হতে হবে।
🔹 রিলের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
🔹 রিল জমা দেওয়ার শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৬।
🔹 নির্ধারিত সময়সীমার মধ্যে রিলটি ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিন:
ইমেল: pasmdp.photographycompetition@gmail.com
প্রথম পুরস্কার : ১০,০০০ টাকা
দ্বিতীয় পুরস্কার : ৫,০০০ টাকা
তৃতীয় পুরস্কার : ৩,০০০ টাকা
বিজয়ী নির্বাচন ও ঘোষণা:
প্রাপ্ত রিলগুলি যাচাই-বাছাইয়ের পর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ “Paschim Medinipur District Police”-এ