সরকারি হাসপাতালে ভয়াবহ বিপর্যয়। আগুন ধরে গেল শিশুদের ওয়ার্ড। পুড়ে মৃত্যু হয়েছে অন্তত তিনটি সদ্যোজাতর।
মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালের ঘটনা। ওই ওয়ার্ডে ৩৯টি সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল। সোমবার ভোররাতে আচমকাই আগুন ধরে যায় হাসপাতালে। বেশ কয়েকটি শিশুকে উদ্ধার করা গেলেও পুড়ে ছাই হয়ে যায় তিনটি প্রাণ। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে। #Maharashtra