
*সরকারি কর্মী ৪৮ ঘণ্টা জেল হেফাজতে থাকলেই স্বয়ংক্রিয়ভাবে সা-স-পে-ন্ড, জানাল সুপ্রিম কোর্ট*
*নিউজ কপি:*
নয়াদিল্লি:সরকারি কর্মচারীদের জন্য কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, কোনও সরকারি কর্মী গ্রেফতার হয়ে ৪৮ ঘণ্টার বেশি জেল বা বিচারবিভাগীয় হেফাজতে থাকলেই তিনি স্বয়ংক্রিয়ভাবে সা-স-পে-ন্ড বলে গণ্য হবেন। এর জন্য আলাদা করে কোনও সাসপেনশন অর্ডারের প্রয়োজন নেই।
বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ এই পর্যবেক্ষণ দিয়েছে। গত ৬ নভেম্বরের একটি রায়ে বেঞ্চ বলে, "Once a public servant is arrested and remains in judicial custody for more than 48 hours, there is a deemed suspension. No specific order is required to be passed in this regard."
আদালত জানিয়েছে, এই 'ডিমড সাসপেনশন' আইন অনুযায়ী আপনা থেকেই কার্যকর হয়। সংশ্লিষ্ট দফতর আনুষ্ঠানিক অর্ডার জারি করুক বা না করুক, ৪৮ ঘণ্টা পার হলেই সা-স-পেনশন কার্যকর। এই সা-সপেনশন ততদিন বহাল থাকবে যতদিন না কর্তৃপক্ষ তা খতিয়ে দেখে বাতিল বা পরিবর্তন করছে।
কোন মামলায় এই মন্তব্য?
বিহারের সমস্তিপুর সদর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর বিশ্বজিৎ সিং-এর জামিন মামলার শুনানিতে এই মন্তব্য করে সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক চুক্তিভিত্তিক কর্মীর ৩৬,৪২১ টাকা বকেয়া বেতন মেটানোর জন্য তিনি ৪,০০০ টাকা ঘু*ষ চেয়েছিলেন। এই ঘটনায় ২০২৫ সালে ভিজিল্যান্স থানায় দু*র্নী*তি দমন আইনে এফআইআর হয়। গ্রেফতারের পর তিনি প্রায় ১৫ দিন জেল হেফাজতে ছিলেন।
পাটনা হাইকোর্ট তাঁর জামিন বাতিল করলে তিনি সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ খারিজ করে তাঁর জামিন বহাল রাখে। তবে একইসঙ্গে আদালত উদ্বেগ প্রকাশ করে জানায়, জেল থেকে বেরোনোর পর তাঁর সা-স*পেনশন তুলে নিয়ে তাঁকে আবার একই হাসপাতালে একই পদে বহাল করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।