
মালদার গাজোলের গরু হাট বাজি বাজারের ঢিল ছোঁড়া দূরত্বে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় পাশাপাশি তিনটি বিদ্যুৎ ট্রান্সফরমার রয়েছে। এদিন দুপুরে আচমকাই তার মধ্যে একটি ট্রান্সফরমার বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় ট্রান্সফরমার থেকে জ্বলন্ত তেল চারদিকে ছিটকে পড়তে শুরু করে। দুর্ভাগ্যবশত, ট্রান্সফরমারগুলির ঠিক নিচেই ছিল একটি বিশাল আবর্জনার স্তূপ। ছিটকে আসা জ্বলন্ত তেলের সংস্পর্শে আসামাত্রই ওই আবর্জনার স্তূপে দাউ দাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দ্রুত ছুটে গিয়ে প্রাথমিক তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ঘটনার এক ঘণ্টা পার হয়ে গেলেও আবর্জনার স্তূপের ভেতরের আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। পচা ও শুকনো আবর্জনা থাকায় ভেতরের আগুন ক্রমাগত জ্বলতে থাকে এবং এলাকা জুড়ে ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। বাজি বাজারের এত কাছে এই অগ্নিকাণ্ডের জেরে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ছুটে আসে গাজোল থানার পুলিশ এবং খবর