
প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী মা ভূসো কালী পূজার অনুষ্ঠিত হলো মন্তেশ্বর পূর্ব খরমপুর গ্রামে!
প্রতিনিধি -ফাইজুল সেখ :- প্রতি বছরের ন্যায় এ বছরও মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হলো মা ভূসো কালীপূজা মন্তেশ্বরে পূর্ব খরমপুর গ্রামে
পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বর
ব্লকে পূর্ব খরমপুর গ্রামে রিতি ও প্রথা অনুযায়ী পূর্বপুরুষ ধরে হয়ে আসছে মা ভুসো কালীর কালী পুজো
পূর্ব খরমপুরের মা কালীর বৈশিষ্ট্য প্রচুর
যা কোন দোকানে রং দিয়ে মায়ের গায়ে রঙ করা হয় না, কালীপুজোর আগে তিথি অনুযায়ী অমাবস্যা পরে, ওই অমাবস্যার দিনে
নিশি রাত্রে সরষের তেলের সোলতে পুরিয়ে মায়ের মহিমার ওপর ইচ্ছায় হলে কালি হয়,
সেই কালি থেকে মায়ের গায়ে রং হয়। তারপর শুরু হয় পুজো
শুধু তাই নয় বিগত পাঁচশো বছর ধরে এখনো পর্যন্ত পূর্ব খরমপুর গ্রামে একটিও দোতলা বাড়ি নেই, কোন প্রতিমা ওই গ্রামে আসে না,
এবং এক তলার বাড়ির সিঁড়ি পর্যন্ত নেই, মায়ের বৈশিষ্ট্য অনুযায়ী
আমাদের ক্যামেরার সামনে জানালেন পুজো কমিটির সেক্রেটারি অনুপ কুমার কুন্ডু।
মা ভুষোকালী পূজা উপলক্ষে শুধু মন্তেশ্বরে নয়, বিভিন্ন দূর-দূরান্ত থেকে ভক্তরা আসেন মানত নিয়ে
এই মায়ের কাছে,
ভক্তরা জানান, মায়ের বড় মহিমা মুরছা রোগ ভালো তো অবশ্যই হয়,
সে সাথে মায়ের কাছে সবই মোনোবাসনা পূর্ণ হয় বলে জানা গেল।
পুজো ঘিরে রয়েছে এলাকা জমজমাট, মন্তেশ্বর পুলিশ প্রশাসনও এই পূজায় হাত বাড়িয়ে দেন, এবং দেখা যায়
বাইরের ভক্তরা এলাকার মানুষ, ঢাক বাদ্যযন্ত্র সহ সেই সঙ্গে বসেছে বড় মেলা, মন্তেশ্বরব্লকের পূর্বখরমপুর গ্রামে "মা ভূষোকালীর মন্দিরে পুজো দিতে এলেন মন্তেশ্বর থানার আইসি সৈকত মন্ডল এবং মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সৈকত পাঁজা,
আর এই আনন্দেই ৮ থেকে ৮০ সকলেই মেতে উঠেছে।
#পলাশীবার্তা #PurbaBardhaman #WestBengal #vairal #bardhman_news #LikeFollowSharesubscribe