
মাদকবিরোধী অভিযানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দমদম থানার সাফল্য, গাঁজা সহ এক ব্যাক্তি গ্রেফতার গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানার আধিকারিক জানতে পারেন যে, এক ব্যক্তি দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের নিকটস্থ জলের ট্যাংকের নিচে সন্দেহজনক অবস্থায় একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে যার মধ্যে নিষিদ্ধ মাদকদ্রব্য জাতীয় বস্তু আছে বলে সন্দেহ করা হচ্ছে। উক্ত গোপন সূত্রের খবর দমদম থানার ভারপ্রাপ্ত আধিকারিক কে জানানো হলে ওনার নির্দেশ অনুযায়ী দমদম থানার পুলিশ আধিকারিক ও ফোর্স উক্ত তথ্যের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানা থেকে রওনা হন। নির্দিষ্ট স্থানে পৌঁছে তারা এক ব্যাক্তিকে সন্দেহজনক অবস্থায় একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। পুলিশ দেখে ঐ ব্যাক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয়।
সমস্ত আইনানুগ বিধি মেনে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে প্রায় তিন কেজি ৯০০ গ্রাম গাঁজা জাতীয় বস্তু ও একটি ওজন পরিমাপক যন্ত্র ও একটি লাল রঙের ব্যাগ উদ্ধার হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথ আইনানুগ বিধি মেনে বাজেয়াপ্ত করা হয় এবং ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায় যে, সে বেআইনি বিক্রির উদ্দেশ্যে উক্ত মাদক সংগ্রহ করেছিল।
এই ঘটনায় দমদম থানায় মামলা নং ৩৮৯/২৬, তারিখ ০৭.১১.২০২৬, এনডিপিএস অ্যাক্ট, ১৯৮৫-এর ২০(b)(ii)(B)ধারায় রুজু করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অবৈধ মাদক কারবারিদের বিরুদ্ধে বারাকপুর পুলিশের এই অভিযান
চালু থাকবে।
#BarrackporePoliceCommissionerate
#westbengalpolice Khabar Today