
ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে
নিজস্ব প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতার জোরে আন্তর্জাতিক মঞ্চে আরও এক বড় সাফল্য ভারতের। আফ্রিকার দেশ গিনির জন্য ৩,০০০ কোটিরও বেশি টাকার ১৫০টি আধুনিক রেল ইঞ্জিন (লোকোমোটিভ) রপ্তানির বড় চুক্তি করেছে ভারতীয় রেল।
এই শক্তিশালী ৪,৫০০ হর্সপাওয়ারের লোকোমোটিভগুলি বিহারের মারহৌরা রেল কারখানায় তৈরি হবে। এগুলি বিশ্বের অন্যতম বৃহৎ সিমানদু (Simandou) লৌহ আকরিক খনি প্রকল্পে ব্যবহার করা হবে।
প্রতিটি ইঞ্জিনে থাকবে অত্যাধুনিক AC Propulsion, Regenerative Braking-সহ আধুনিক প্রযুক্তি। আগামী তিন বছরে ধাপে ধাপে সব ইঞ্জিন সরবরাহ করা হবে, যার প্রথম চালান চলতি বছরেই গিনির উদ্দেশে রওনা দেবে।
এই চুক্তি শুধু একটি রপ্তানি নয়, বরং 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের প্রতি বিশ্বের আস্থা এবং ভারতীয় প্রকৌশল দক্ষতার আন্তর্জাতিক স্বীকৃতির এক উজ্জ্বল উদাহরণ। বিহারের কারখানায় তৈরি ইঞ্জিন এবার ছুটবে আফ্রিকার মাটিতে— যা ভারতের উৎপাদন ক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতির আরও এক গর্বের অধ্যায়।
সূত্র: The Hindu
#MakeInIndia #IndianRailways #Africa #Engineering #GNEbangla #ভারত #রেল #রপ্তানি #মেকইনইন্ডিয়া