নারী শিক্ষার অনুপ্রেরণা হাইলাকান্দির কন্যা মারিয়া তানিম, কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার পদে দায়িত্ব গ্রহণ
বরাক উপত্যকার গর্ব তথা হাইলাকান্দি জেলার কৃতী সন্তান মারিয়া তানিম (ACS) কাছাড় জেলার অতিরিক্ত জেলা কমিশনার (Additional District Commissioner) হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রশাসনিক ক্ষেত্রে নিজের যোগ্যতা, মেধা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাঁর এই সাফল্যে হাইলাকান্দি জেলা-সহ গোটা বরাক উপত্যকায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।